ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শেকৃবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ১৬ মার্চ ২০২৩
শেকৃবিতে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিকাল ৩টায় শেকৃবির কৃষি অনুষদের কনফারেন্স রুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও  বিএআরসি’র সাবেক সদস্য পরিচালক (শস্য) ড. মো. আজিজ জিলানি চৌধুরী। কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান খান। 

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘কর্মক্ষেত্রে সমায়ানুবর্তিতা, জবাবদিহিতা, স্বচ্ছতা ও শৃঙ্খলার মধ্য দিয়ে কাজ করা এবং অফিস পরিচালনা শুদ্ধাচারের অংশ। সবাই মিলে নিয়মের মধ্যে এসে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে আমাদের কর্মসম্পাদন করতে হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে হবে। আমরা সবাই যার যার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে এ বিশ্ববিদ্যালয়কে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে পারব।’

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!