ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

জবিতে অনুষ্ঠিত হলো চৈত্র পার্বণ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ২২ মার্চ ২০২৩
জবিতে অনুষ্ঠিত হলো চৈত্র পার্বণ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চৈত্র পার্বণ’। ছবি: ডেইলি বাংলাদেশ

‘চৈত্রের আহ্বান, গাই শেকড়ের গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘চৈত্র পার্বণ’। 

বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশ হলো ১২ মাসে ১৩ পার্বণের দেশ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিটি উৎসবই গুরুত্ব সহকারে পালন করার চেষ্টা করে। আমাদের সংস্কৃতির সঙ্গে মিশে থাকা অনুষ্ঠানগুলো আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলবে বলে আমি মনে করি। 

Advertisement

জবির ‘চৈত্র পার্বণ’। ছবি: ডেইলি বাংলাদেশ

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আনোয়ারা বেগম বলেন, চৈত্র সংক্রান্তিকে কোনো নিদিষ্ট ধর্ম বা মতের মধ্যে সীমাবদ্ধ না। আমি মনে করি, এটি বাঙালি সংস্কৃতির একটি বড় অংশ জুড়ে আছে। আমি নতুন প্রজন্মকে বলতে চাই, আমাদের হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতিগুলো যেকোনো মূল্যে আঁকড়ে ধরতে হবে।

উদীচী শিল্পীগোষ্ঠী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!