[ শিক্ষা ]
জবিতে মানচিত্রের বুকে প্রদীপ প্রজ্বলন, গণহত্যা-কালরাতকে স্মরণ
উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়। ছবি: ডেইলি বাংলাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা দিবসকে স্মরণ করে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) রাতে গণহত্যা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ভয়াল কালরাত স্মরণ করা হয়। এ উপলক্ষে পুরো ক্যাম্পাস এক মিনিটের জন্য অন্ধকারাচ্ছন্ন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের নেতৃত্বে মোমবাতি প্রজ্বলন করা হয়।
.png)

পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে চারুকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংকন করা বিশালাকৃতির স্ক্রল পেইন্টিং অতিথিরা প্রদর্শন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামালসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!