টিকিট ছাড়াই দেখে আসুন দেশের একমাত্র কৃষি জাদুঘর (ভিডিও)
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত দেশের প্রথম এবং একমাত্র কৃষি জাদুঘর। জাদুঘরটি সরকারি ছুটিরদিন ছাড়া সপ্তাহের রোববার থেকে বৃহস্পতবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।
জানা যায়, ২০০২ সালের ১০ মার্চ জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হলেও ২০০৭ সালের ৩০ জন তৎকালীন ভিসি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন মিঞার মাধ্যমে এর আনষ্ঠানিক উদ্বোধন হয়। এর আয়তন ৬৩৫০ বর্গফুট। এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪৪ লাখ টাকা।
জাদুঘরে সংরক্ষিত কৃষি উপকরণের মধ্যে বাঁশ ও বেতের তৈরি টুকরি, ওচা, মাথলা, বাঁকসহ ঝুড়ি, টুরং, কুরুম, তেরা, খালই, গরুর ঠোয়া, বিভিন্ন ধরনের হুক্কা, বাঁশের তেরি চালুন, কুলা, ডুলি, লাঙল, জোয়াল, মই, কোদাল ইত্যাদি উল্লেখযোগ্য।
.png)
এছাড়াও বিলুপ্ত এবং বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছ, অনুষদ ভিত্তিক বিভিন্ন কৃষি উপকরণ, সয়েল টেস্টিং কিট, ইনসেক্ট কালেক্টিং বক্স, বিবর্তনের ধারায় যান্ত্রিক কৃষি কাজের মডেল, পাহাড়ি চাষাবাদ পদ্ধতিসহ কৃষি কাজের বিভিন্ন মডেল।
কৃষির ঐতিহ্যকে জানতে চাইলে যেকেউ ঘুরে যেতে পারেন এই কৃষি মিউজিয়ামটিতে। শিক্ষার্থীদের পাশাপাশি দর্শনার্থীদের জন্যও এটি উন্মুক্ত রাখা হয়েছে।