এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপাচার্য ড. সৌমিত্র শেখর। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় আয়োজিত এই মেলাটির বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে মেলা। এ সময় প্রাণ-আরএফএল গ্রুপ, বেঙ্গল গ্রুপ, মিনিস্টার, বিডি জবস ডটকম, আরএসপিএল, পোলার আইসক্রিম, করপোরেট আস্ক, জাগো ফাউন্ডেশন, নেসক্যাফেসহ খ্যাতনামা ১৩টি বেসরকারি প্রতিষ্ঠান চাকরিপ্রার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে।
.png)
এ দিন বিকেলে সিভি রাইটিং স্কিলের ওপর একটি সেশনসহ মোট চারটি ভিন্ন সেশন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হবার কথা রয়েছে।