ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাকৃবিতে ‘কৃষি পণ্যের ছবি প্রক্রিয়াকরণ’ বিষয়ক প্রশিক্ষণ

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫২, ১০ জুন ২০২৩
বাকৃবিতে ‘কৃষি পণ্যের ছবি প্রক্রিয়াকরণ’ বিষয়ক প্রশিক্ষণ
ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের শিক্ষার্থীদের জন্য ‘কৃষি পণ্যের ছবি প্রক্রিয়া (ইমেজ প্রসেসিং) ও বর্ণালী বিশ্লেষণ’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১০ জুন) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রিসিশন ল্যাবের সভা কক্ষে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

Advertisement

কর্মশালাটির কোর্স-কোঅর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ড. আনিসুর রহমান। এছাড়া প্রধান অতিথি হিসেবে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মো. হামিদুল ইসলামসহ বিভিন্ন বর্ষের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীরা কর্মশালাটিতে উপস্থিত ছিলেন।

কর্মশালার প্রতিপাদ্য বিষয়ে ড. আনিসুর রহমান বলেন, কৃষি পণ্যের রোপণের জন্য সঠিক বীজ বাছাই থেকে শুরু করে রোগ নির্ণয়, বাছাই করা, অঙ্কুরোদগম ক্ষমতাসহ উৎপাদন পরবর্তী প্রায় সব কাজেই ইমেজ প্রসেসিং আধুনিক ও সহজ প্রযুক্তি হিসেবে পরিচিতি পেয়েছে। এর মাধ্যমে সহজে ও নির্ভুলভাবে কৃষি পণ্য উৎপাদন এবং তার পরবর্তী কাজ করা সম্ভব। কৃষিক্ষেত্রে কৃষি পণ্যের গ্রেডিং, বাছাই ইত্যাদি প্রক্রিয়ার জন্য শিক্ষার্থীরা যাতে মানানসই ছবি বাছাই করতে পারে এই উদ্দেশ্যেই এই কর্মশালা। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!