ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চুয়েট-কুয়েট-রুয়েটে প্রতি আসনে লড়বেন ৮ শিক্ষার্থী, পরীক্ষা ১৭ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৮, ১৩ জুন ২০২৩
চুয়েট-কুয়েট-রুয়েটে প্রতি আসনে লড়বেন ৮ শিক্ষার্থী, পরীক্ষা ১৭ জুন
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আগামী ১৭ জুন (শনিবার) সকাল ১০টা থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

এরই মধ্য তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়। তবে গত বছরের তুলনায় এবার আবেদন কমেছে এই তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে। ৩ হাজার ২৩১টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করেছিলেন ২৭ হাজার ৭৭১ জন। তবে পেমেন্ট সম্পন্ন করেননি সব আবেদনকারী।

বিজ্ঞপ্তি মোতাবেক পরীক্ষায় আবেদনের ভিত্তিতে সারা দেশ থেকে সেরা ৩৩ হাজার আবেদন গ্রহণ করার কথা বলা হলেও এবার আবেদনই জমা পড়েনি সেই সংখ্যক। ২০২১-২২ শিক্ষাবর্ষেও মোট আসন একই থাকলেও সে বছর যোগ্য প্রার্থী হিসেবে এর বিপরীতে পরীক্ষায় অংশ নেন প্রায় ৩০ হাজার শিক্ষার্থী। সে হিসাবে গত বছরের যোগ্য প্রার্থীর তুলনায় এবার আবেদনকারী কমেছে। 

Advertisement

এবার চুয়েট, কুয়েট ও রুয়েট—তিনটি কেন্দ্রেই সমানসংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। প্রতিটি কেন্দ্রে অংশ নেবেন ৮ হাজার ৩২৬ জন শিক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!