বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এই চুক্তি সাক্ষরিত হয়।
চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে চুয়েটের পক্ষে চুক্তিতে সাক্ষর করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। ইবনে সিনা ট্রাস্টের পক্ষে সহকারী জেনারেল ম্যানেজার নিয়াজ মাখদুম শিবলী এই চুক্তিতে স্বাক্ষর করেন।
.png)
এ সময় উপস্থিত ছিলেন, লিগ্যাল ও এস্টেট শাখার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার এস.এম. মোখতারুল মোস্তফা, সহকারী রেজিস্ট্রার মো. জোবায়ের হোসেন, ইবনে সিনার সিনিয়র সহকারী ম্যানেজার (প্রশাসন) মুহিব্বুল্লাহ ও সিনিয়র সহকারী ম্যানেজার মো. তৈয়্যুবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন চুয়েট শিক্ষক সমিতির সহসভাপতি অধ্যাপক ড. জিয়াউল হায়দার ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বশির জিসান।
চুক্তির আওতায় আগামী দুই বছর ইবনে সিনা ট্রাস্টের দেশের সব শাখা থেকে চুয়েট পরিবারের সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও তাদের পরিবারের সদস্যগণ বিভিন্ন স্বাস্থ্যসেবা তথা প্যাথলজিক্যাল টেস্টে সর্বোচ্চ ৪০ শতাংশ, র্যাডিওলজিক্যাল টেস্টে ৩০ শতাংশ ও সব ধরনের বেড ও ক্যাবিনের উপর ১০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা ভোগ করবেন।