ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ১৪ আগস্ট ২০২৩
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত
কুবিতে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত। ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ও জেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হয়। 

এ সময় কোথাও আগুন লাগলে তা নিবৃত্ত করা, নেভানোর বিভিন্ন কৌশল ও করণীয় সম্পর্কে আলোচনা করেন কুমিল্লা সদর দক্ষিণের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা। 

বিশ্ববিদ্যালয় এরিয়া এবং সংলগ্ন এলাকায় কোনো ধরনের অগ্নিকান্ডের ঘটলে এবং এর অবস্থা বেগতিক দেখলে ফায়ার সার্ভিস স্টেশনের হটলাইন ১৬১৬৩ বা ফোন নাম্বার ০১৫৫৬৪১০৫১০ বা ০১৮১৮০৯৭০০৯ এ কল করার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মীর মো. মারুফ।

Advertisement

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!