ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ইউজিসি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫৯, ১৮ আগস্ট ২০২৩
ইউজিসি চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আলমগীর
প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। ফাইল ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ইউজিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে রুটিন চেয়ারম্যানের দাায়িত্ব দেওয়া হয়েছে। নিজের দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তিনি।

এতে বলা হয়, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য আগামী ২০ আগস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ৭৬ দিন অস্ট্রেলিয়ার অবস্থান করবেন। এ সময়কাল তার অবর্তমানে প্রফেসর আলমগীর দায়িত্ব পালন করবেন।

Advertisement

এর আগে, ২০২২ সালে ইউজিসির বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ অসুস্থতাজনিত কারণে বিদেশে চিকিৎসার জন্য যান। তখন তার অনুপস্থিতিতে কমিশনের সদস্য (পাবলিক বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব নেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ইউজিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!