[ শিক্ষা ]
রুয়েটে সুপেয় পানি সরবরাহের উদ্যোগ
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি সরবরাহের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
শনিবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হল প্রাধ্যক্ষদের সঙ্গে এক জরুরি সভায় তিনি এসব পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।
সভায় ৬টি আবাসিক হলের ডাইনিংয়ে ঠাণ্ডা-গরম পানির জন্য ফিলটার স্থাপন এবং প্রতিটি ফ্লোরে সুপেয় পানির জন্য ফিলটার স্থাপন করার নির্দেশ দেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
.png)
এছাড়া ক্যাম্পাসে সুপেয় পানি সরবরাহের জন্য স্থাপিত ৬ মিলিমিটার পাইপ পরিবর্তন করে ১০ মিলিমিটার ব্যাসের পাইপ স্থাপন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি রুয়েট ক্যাম্পাসে আয়রনমুক্ত পানি সরবরাহের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে প্রস্তাবনা তৈরির নির্দেশ দেন তিনি।
জরুরি এই সভায় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, হল সমূহের প্রাধ্যক্ষবৃন্দ, প্রধান প্রকৌশলী মো. শাহাদত হোসেন প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!