ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিজ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ৩১ আগস্ট ২০২৩
নিজ উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদ মিনার নির্মাণের নির্দেশ
ফাইল ফটো

যেসব বিদ্যালয়ে এখনো শহিদ মিনার নেই, সেসব বিদ্যালয়কে স্ব-ব্যবস্থাপনায় শহিদ মিনার নির্মাণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

বৃহস্পতিবার দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, দেশের যেসব মাধ্যমিক বিদ্যালয়ে শহিদ মিনার নেই সেসব বিদ্যালয়ে অবিলম্বে শহীদ মিনার নির্মাণ করে ছবিসহ আঞ্চলিক উপরিচালকের মাধ্যমে পাঠানোর অনুরোধ জানানো হলো।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!