[ শিক্ষা ]
রুয়েটে কিউএস র্যাংকিংয়ে অগ্রগতির বিষয়ে সভা
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষা ও গবেষণার গুণগত মানোন্নয়নে এবং কিউএস র্যাংকিংয়ে অগ্রগতির বিষয়ে নির্দেশনা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গির আলম।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত গবেষণা ও সম্প্রসারণ দফতর এবং ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) এক সমন্বয় সভায় তিনি এই নির্দেশ দেন।
রুয়েটের কিউএস র্যাকিং কমিটির সভাপতি এবং গবেষণা ও সম্প্রসারণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন এই সমন্বয় সভায় সভাপতিত্ব করেন।
.png)
সমন্বয় সভায় রুয়েটের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডিন, দফতর প্রধান, বিভাগীয় প্রধান এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরীসহ প্রমুখ অংশ নেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!