[ শিক্ষা ]
রুয়েট-চুয়েট-কুয়েটে ওরিয়েন্টেশনের তারিখ ঘোষণা
রুয়েট-চুয়েট-কুয়েট। ছবি: ডেইলি বাংলাদেশ
তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন আগামী বুধবার (২৭ সেপ্টেম্বর)। একযোগে স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব বিভাগের ক্লাস শুরু হবে পরবর্তী কার্যদিবস থেকে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) সমন্বিত ভর্তি পরীক্ষার সভাপতি অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রুয়েট, চুয়েট ও কুয়েটের স্নাতক ১ম বর্ষ/লেভেল ১ -এ ভর্তিকৃত সব ছাত্র-ছাত্রীকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অবশ্যই অংশ নিতে হবে। ওরিয়েন্টেশনের বিস্তারিত সময়সূচি স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। ওরিয়েন্টেশন সভায় সব বিভাগের ক্লাস ও শিক্ষাকার্যক্রম সম্পর্কে অবহিত করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!