ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস পালনে নানা কর্মসূচি

রুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৮, ৫ অক্টোবর ২০২৩
রুয়েটে বিশ্ব শিক্ষক দিবস পালনে নানা কর্মসূচি
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। 

সভায় উপাচার্য বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যেমন দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, সেইসঙ্গে ছাত্র-ছাত্রীদেরকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষকদের প্রতি ছাত্রছাত্রীসহ সবাইকে শ্রদ্ধা ও সম্মান দেখাতে হবে।’

Advertisement

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের স্নেহ, ভালোবাসা এবং অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণায় সম্পৃক্ত করবেন আপনারা। ছাত্র-ছাত্রীদের পাঠদান পদ্ধতি যেন আরো আনন্দময় ও সহজবোধ্য হয় সেদিক সজাগ দৃষ্টি রাখবেন।'    

এদিন উপাচার্য রুয়েটের প্রাক্তন শিক্ষকদেরকে ও ২০২২-২০২৩ সালে দেশে এবং বিদেশে পিএইচডি অর্জনকারী ৮ জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন।    

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. ইদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, অনুষদের ডিন, দফতর প্রধান ও বিভাগীয় প্রধানসহ প্রাক্তন এবং বর্তমানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!