রোববার (১২ নভেম্বর) সকালে কেন্দ্রীয় লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথম বর্ষের শিক্ষার্থীদের মেশিন রিডেবল কার্ড বিতরণের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, মেশিন রিডেবল কার্ড ব্যবহার করে শিক্ষার্থীরা বই সংগ্রহ ও জমাদান ছাড়াও কোহা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করতে সক্ষম হবে। এর ফলে শিক্ষার্থীরা লাইব্রেরিতে এবং কোহা সফটওয়্যারে সংরক্ষিত প্রয়োজনীয় বই সহজেই খুঁজে পাবে এবং ডাউনলোড করতে সক্ষম হবে।
.png)
উপাচার্য আরো বলেন, পর্যায়ক্রমে রুয়েটের সব শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে মেশিন রিডেবল কার্ড প্রদান করা হবে। পরে উপাচার্য কেন্দ্রীয় লাইব্রেরির বিভিন্ন কক্ষ ও ডেস্ক পরিদর্শন করেন।
কেন্দ্রীয় লাইব্রেরি পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. ফারুক হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. রোকনুজ্জামান, ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক ছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সমন্বয় করেন ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান মাহাবুবুল আলম।