ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৩তম বিসিএস: নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছেন যারা

শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ১৫ ডিসেম্বর ২০২৩
৪৩তম বিসিএস: নন-ক্যাডারে নিয়োগ পাচ্ছেন যারা
ফাইল ফটো

৪৩তম বিসিএসে নন-ক্যাডারে এবার নিয়োগ পাচ্ছেন মোট এক হাজার ৩৪২ জন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যেসব প্রার্থী ৯ম থেকে ১২ম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী- এমন প্রার্থীদের ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’ অনুযায়ী পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। এর মধ্যে নবম গ্রেডে ১৯৬, দশম গ্রেডে ৮৬১, ১১তম গ্রেডে ছয় এবং ১২তম গ্রেডে ২৭৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০–এর মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে যারা ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী, তাদের কাছ থেকে সংশ্লিষ্ট নিয়োগবিধি অনুযায়ী যোগ্যতা রয়েছে- এমন প্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশের জন্য পছন্দক্রম আহ্বান করা হচ্ছে। অনলাইনে এ পছন্দক্রমের আবেদন করতে হবে। ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ অনুযায়ী ক্যাডার পদে সুপারিশের পর অবশিষ্ট প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার পদে সুপারিশের কার্যক্রম গ্রহণ করা হবে।

Advertisement

৪৩তম বিসিএসের নন-ক্যাডার পদের অনলাইন আবেদনপত্র পূরণের সময় প্রার্থী কর্তৃক এরই মধ্যে পূরণ করা ৪৩তম বিসিএসের অনলাইন আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সামঞ্জস্য ৯ম থেকে ১২তম গ্রেডের নন-ক্যাডার পদগুলো দৃশ্যমান হবে। দৃশ্যমান পদ থেকে পছন্দক্রম উল্লেখ করে নন-ক্যাডার পদের জন্য নির্ধারিত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম প্রার্থী কর্তৃক পূরণ করে ১৭ থেকে ১৯ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে জমা দিতে হবে। প্রার্থীদের সব নন-ক্যাডার পদের পছন্দক্রম একই সঙ্গে সাবমিট করতে হবে। এ সময়ের আগে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বিসিএস
লিংক সফলভাবে কপি হয়েছে!