[ শিক্ষা ]
চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
ফাইল ফটো
প্রকৌশল গুচ্ছের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সমন্বিত ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত হয়েছে।
এ পরীক্ষা আগামী ৪ মার্চ অনুষ্ঠিত হবে। শিগগিরই ভর্তি আবেদনের যোগ্যতা ও সময়সূচি ঘোষণা করা হবে। এবারের প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষায় নেতৃত্ব দেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রকৌশল গুচ্ছের ভাইস চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত অ্যাডমিশন অ্যাডভাইজরি কমিটি এবং সেন্ট্রাল এডমিশন কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও চুয়েটের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. সুদীপ কুমার পাল আগামী বছরের ৪ মার্চ (সোমবার) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিগগিরই ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা, শর্তাবলি ও অন্যান্য সময়সূচি সংক্রান্ত যাবতীয় তথ্য পরবর্তী সভায় আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!