ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নির্ঝর-অর্ণব

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪০, ২৭ ডিসেম্বর ২০২৩
নোবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে নির্ঝর-অর্ণব
ছবি: সংগৃহীত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃহত্তর ময়মনসিংহ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের শিক্ষার্থী নির্ঝর আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাফিজ আল আবিদ অর্ণব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা, সাবেক কমিটি ও সকল শিক্ষার্থীদের সম্মতিক্রমে নিরানব্বই সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাফিজ আল আবিদ অর্ণব বলেন, আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার জন্য বৃহত্তর ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টামন্ডলীসহ অ্যাসোসিয়েশন সঙ্গে সংশ্লিষ্ট সব সদস্যদের ধন্যবাদ জানাই। সবাইকে সঙ্গে নিয়ে সংগঠনটি সুসংগঠিত করতে পারি এজন্য সবার নিকট দোয়া চাই।

Advertisement

নবনির্বাচিত সভাপতি নির্ঝর আহমেদ বলেন, আমাদের অ্যাসোসিয়েশনকে একটি মডেল অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সাবেক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: নোবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!