বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জানা যায়, গত ২৪ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত কুবির শীতকালীন ছুটির কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থাকায় অ্যাকাডেমিক কাউন্সিলে ছুটির সময় পরিবর্তনের সিদ্ধান্ত হয়।
.png)
সিদ্ধান্ত অনুযায়ী ২ জানুয়ারি (মঙ্গলবার) থেকে ৯ জানুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত ৮ দিনের ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় অ্যাকাডেমিক ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ ছিল।
এদিকে ১০ জানুয়ারি থেকে আবাসিক হল খোলে দেয়া হবে এবং পূর্বের সময় অনুযায়ী কুমিল্লা নগরী-ক্যাম্পাসের রুটে বাস চলাচল করবে।