ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আন্তর্জাতিক জার্নালে এলো চুয়েট শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধ

চুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৫, ১১ জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক জার্নালে এলো চুয়েট শিক্ষার্থীর গবেষণা প্রবন্ধ
ছবি: সংগৃহীত

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের জার্নাল অব এপ্লাইড সাইন্সে প্রকাশিত হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী রকিবুল হাসানের গবেষণা প্রবন্ধ। 

গত ৯ জানুয়ারি ২০২৩ সালের ডিসেম্বর সংখ্যায় জার্নালের ভলিউম ৫-এর ইস্যু ২ এ নিবন্ধিত হয়।

প্রবন্ধটির শিরোনাম- “Design and Fabrication of an Automatic Solar Tracking System & Comparative Analysis with Stationary Panel”।

জানা যায়, কুমিল্লার দেবীদ্বারের সন্তান রকিবুল হাসান। শিক্ষা জীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এবার আন্তর্জাতিক গবেষণা জার্নালে কৃতিত্বের সূচনা হলো তার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে ভর্তি হন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রপ্রকৌশল বিভাগে।

Advertisement

তিনি বলেন, গবেষণাটির প্রধান উদ্দেশ্য নবায়নযোগ্য সৌর শক্তির ব্যবহার নিয়ে। যেখানে আমাদের মতো স্বল্পোন্নত ও অনুন্নত দেশগুলোর অর্থনৈতিক অপ্রতুলতার জন্য সৃষ্ট বিদ্যুৎ শক্তির ঘাটতি কমিয়ে আনার একটা মাধ্যম দেখানো হয়েছে। যার মাধ্যমে আগামী দিনগুলোতে এ সমস্যার দ্রুত নিরসন হবে।

প্রসঙ্গত, মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে ৮০ শতাংশ শিক্ষার্থী বিদেশি। ৯০ শতাংশ শিক্ষক বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। জার্নালটির এডিটোরিয়াল বডি সাজানো হয়েছে একদল বিজ্ঞ শিক্ষক দ্বারা। যারা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণা করছেন। এ বিশ্ববিদ্যালয়ের প্রদত্ত ডিগ্রি ও জার্নালটি আমেরিকার ABET কর্তৃক স্বীকৃত।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: চুয়েট
লিংক সফলভাবে কপি হয়েছে!