ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে ঢাবিতে পৌষ পার্বণ

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৮, ২৪ জানুয়ারি ২০২৪
শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে ঢাবিতে পৌষ পার্বণ
ছবি: ডেইলি বাংলাদেশ

পৌষ ছাড়িয়ে মাঘে পা দিয়েছে প্রকৃতি। আর সেটি জানান দিচ্ছে প্রকৃতিতে এখন শীতকাল। শীতে জনজীবনে বিপন্নে ছাপ পড়লেও তা কাটিয়ে অনায়াসে জীবন নির্বাহ পরিচালনা করছে মানুষ। আর এই শীতে আনন্দের উষ্ণতা সবার মধ্যে ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হলো পৌষ পার্বণ।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহের হোসেন ভবনে আইন বিভাগের শিক্ষার্থীরা আয়োজন করেছে ‘আইনে পৌষ পার্বণ ১৪৩০’।

আয়োজকরা জানায়, শীত আর আইন বিভাগের মানুষ; তাদের যতই শুষ্ক রুক্ষ বলা হয়ে থাকুক না কেন, তাদের প্রকৃত রূপ রস শিল্পের সঙ্গী। অনুষদের শীতের হাওয়ার নাচন সোনালুর ডালে ডালে ছন্দ তুলে, মনে জাগিয়ে তুলেছে আনন্দের কাহন। সেই আনন্দের উষ্ণতা সবার মধ্যে ছড়িয়ে দিতে এই আয়োজন। 

Advertisement

প্রসঙ্গত, এতে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে দলীয় ও একক সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, টিভিসি, চিত্রকর্ম, কাওয়ালি ও কোরাস পরিবেশন করা হয়। এছাড়া ছিল বাহারি খাবারের আয়োজন আইন অনুষদের পৌষ পার্বণে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!