১৭ মার্চ (রোববার) বিকেলে বরগুনায় তার স্বামীর বাড়িতে আত্মহত্যা করেন বলে তার সহপাঠীরা নিশ্চিত করেছেন। দেবশ্রীর গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়।
আত্মহত্যার কারণ জানতে চাইলে নামপ্রকাশ না করার শর্তে এক সহপাঠী জানান, স্বামীর সঙ্গে হাতের বালা কিনে দেওয়া নিয়ে মনোমালিন্যের সৃষ্টি হয় তার। এজন্য আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
.png)
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, তার বাবার সঙ্গে কথা হয়েছে। ময়নাতদন্তের পর তার লাশ গ্রামের বাড়ি সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। আত্মহত্যার কারণ সম্পর্কে তার ক্লাস প্রতিনিধি আমাকে জানিয়েছে। পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে।