বিদেশি ও দেশি শিক্ষার্থীদের জন্য ২০২৪ সালে ফুল ফান্ডেড বৃত্তি দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়া আবাসন খরচ, বিমানে যাতায়াতের খরচসহ নানা সুযোগ-সুবিধাও আছে। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা
.png)
বিনা বেতনে পড়াশোনার সুযোগ
মাসিক উপবৃত্তি
স্বাস্থ্য ভাতা
গবেষণা ভাতা
আবাসনের সুবিধা
বিমানভাড়া
ভিসা আবেদনের ফি
আবেদনের জন্যে লাগবে যেসব যোগ্যতা
স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী থাকতে হবে। অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষতার পাশাপাশি সনদ থাকতে হবে। আইইএলটিএসে স্কোর থাকতে হবে ৬ দশমিক ৫।
স্যাট-এ স্কোর ১৫৫০। টোয়েফলে (ইন্টারনেট-বেসড টেস্ট) স্কোর ৯১। স্টেটমেন্ট অব পারপাস-এসওপি (৫০০ থেকে ১০০০ শব্দ)। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। রেফারেন্স লেটার দুটি।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের খলিফা বৃত্তির আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
প্রসঙ্গত, যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডসের (কিউএস) ২০২৩ সালের র্যাঙ্কিংয়ে খলিফা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৮১। দেশটির আমির খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ২০০৭ সালে শারজায় খলিফা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।