[ শিক্ষা ]
যবিপ্রবির পিইএসএস বিভাগের ভর্তি পরীক্ষা আগামীকাল
ছবি: সংগৃহীত
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ৪ বছর মেয়াদি স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল (১৮ এপ্রিল)। উক্ত পরীক্ষার ফলাফল ২০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
জানা যায়, পরীক্ষায় বাংলায় ২০, ইংরেজিতে ১০, সাধারণ জ্ঞান ৪০ (খেলাধুলা সংক্রান্ত ২০, অন্যান্য ২০ এবং মৌখিক পরীক্ষায় ২০ নাম্বার থাকবে।
আগামী ১৪ মে (মঙ্গলবার) সকাল ৯টায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
.png)
১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা হতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে ১০ মার্চ রাত ১২টায় শেষ হয়েছে। ১৪ এপ্রিল হতে অনলাইনে প্রবেশপত্র প্রদান করা হয়। ভর্তিচ্ছু পরীক্ষার্থী অনলাইন হতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
উল্লেখ্য, উক্ত বিভাগে মোট আসন সংখ্যা ৩০টি, যেখানে ২০টি আসন জাতীয়দলের খেলোয়াড় কিংবা জাতীয় পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। বাকি ১০টি আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!