বুধবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থীর নিহত হন। এ দুর্ঘটনায় আরো এক শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
.png)
নিহত দুই শিক্ষার্থী হলেন: চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী শান্ত সাহা ও ২১তম ব্যাচের শিক্ষার্থী তৌফিক হোসেন। শান্ত সাহা নরসিংদী সদরের চার নম্বর ওয়ার্ডের কাজল সাহার ছেলে। আর তৌফিক নোয়াখালীর সুধারামের নিউ কলেজ রোড দুই নম্বর ওয়ার্ডের মোহাম্মদ দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন তিন শিক্ষার্থী। আনুমানিক বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া জেলার জিয়ানগরে মোটরসাইকেলের সঙ্গে শাহ আমানত পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে তিন শিক্ষার্থী ছিটকে পড়েন। এসময় ঘটনাস্থলে মারা যান শান্ত সাহা এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর মারা যান তাওফিক হোসাইন। মোটরসাইকেলে থাকা অন্য শিক্ষার্থী জাকারিয়া হিমু চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।