[ শিক্ষা ]
কর্মচারীদের রোদে কাজ না করানোর সিদ্ধান্ত যবিপ্রবির
ছবি: ডেইলি বাংলাদেশ
দেশজুড়ে চলমান তাপপ্রবাহে সকাল ১০টার পর কর্মচারীদের মাঠে কাজ না করানোর সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন। মাঠ পর্যায়ের কর্মচারীদের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দফতরগুলোকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে বিরাজমান তাপপ্রবাহের (হিট ওয়েভ) কারণে যবিপ্রবির সব কর্মকর্তা কর্মচারীদের সকাল ১০টার পর অধীনস্থদের রোদের মধ্যে মাঠে কাজ না করানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
.png)
প্রসঙ্গত, তীব্র তাপদহের কারণে ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ এবং ২৯ ও ৩০ এপ্রিল ক্লাস অনলাইনে ও পরীক্ষাসমূহ স্ব-শরীরে নেওয়ার ঘোষণা দেয় যবিপ্রবি।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!