[ শিক্ষা ]
জাবি উপাচার্যের নামে ভুয়া মেইল খুলে টাকা চাওয়ার অভিযোগ
ছবি: ডেইলি বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. নুরুল আলমের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডি খুলে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা-পয়সা চাওয়াসহ বিভ্রান্তিমূলক তথ্য আদান-প্রদানের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (১ মে) জনসংযোগ কার্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘জাবি উপাচার্যের নাম ব্যবহার করে [email protected] ই-মেইল অ্যাড্রেস থেকে বিভিন্ন মানুষের কাছে এ ধরনের বিভ্রান্তিমূলক তথ্য আদান-প্রদান করা হচ্ছে। অপরাধীকে খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম নিশ্চিত করেছেন এই মেইল আইডি তার নয়। কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে উপাচার্যের নামে এ ভুয়া আইডি খুলে উপাচার্যের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এ কাজ করছেন।’
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!