ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

কম্পিউটার সায়েন্সে দেশসেরা গবেষক জাবি অধ্যাপক

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২১, ২ মে ২০২৪
কম্পিউটার সায়েন্সে দেশসেরা গবেষক জাবি অধ্যাপক
অধ্যাপক ড. এম শামীম কায়সার। ছবি: ডেইলি বাংলাদেশ

কম্পিউটার সায়েন্সে বাংলাদেশের সেরা গবেষক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. এম শামীম কায়সার।

সম্প্রতি রিসার্চ ডটকম জার্নাল প্রকাশিত তালিকায় কম্পিউটার সায়েন্সে বাংলাদেশের সেরা গবেষক নির্বাচিত হন তিনি।

জার্নালটির তথ্যমতে, ড. শামীম কায়সারের কম্পিউটার সায়েন্সে সাইটেশনের সংখ্যা ৩ হাজার ২৪১। যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ।

Advertisement

এ ঘটনায় জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ড. শামীম কায়সার বাংলাদেশের সেরা গবেষক নির্বাচিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য বিরল সম্মান ও গৌরবের। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি করেছে।

উপাচার্য আশা প্রকাশ করেন, ভবিষ্যতে ড. শামীম কায়সার দেশবিদেশে আরো সম্মানে ভূষিত হবেন। তিনি ড. শামীম কায়সারের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!