ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

‘চাকরির পেছনে না ছুটে চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করো’

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ২৫ মে ২০২৪
‘চাকরির পেছনে না ছুটে চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করো’
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেক্সটাই ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) ইন টেক্সটাইলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের ইএসআরএম বিভাগের সেমিনার হলে সেমিনারটির উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বস্ত্রশিল্পের সার্বিক মানোন্নয়নের জন্য প্রথমে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব কাঁচামালের মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বস্ত্রশিল্পের সার্বিক মানোন্নয়ন ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

Advertisement

তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই বিভাগ থেকে পাস করে সবাই চাকরির পেছনে না ঘুরে নিজেরাই উদ্যোক্তা হয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলে শিক্ষিত বেকার জনশক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ। রিসোর্স পার্সন ছিলেন সিল্ক ফ্যাশন অ্যান্ড ফেব্রিকস ও সিল্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ড. অরুণ কুমার মন্ডল। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য দেন সেমিনার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক বিভাগের অধ্যাপক ড. জয় কৃষ্ণ সাহা।

সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন ।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!