[ শিক্ষা ]
চবির শাটল ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে ইরফান নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ৮টার দিকে ট্রেনটি বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে নগরীর ২ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইরফান চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের ছাত্র বলে জানা গেছে।
ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ২ নম্বর গেট এলাকা পার হওয়ার সময় এক কলেজছাত্র কাটা পড়ে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় রেলওয়ে পুলিশ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ট্রেনে কাটা এক যুবককে চমেক হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মরদেহ চমেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!