ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবারই প্রথম জবি শিক্ষার্থীদের আপ্যায়নের আয়োজন

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ১৫ জুন ২০২৪
এবারই প্রথম জবি শিক্ষার্থীদের আপ্যায়নের আয়োজন
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঢাকায় অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও কর্মচারীদের আপ্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে। এবারই প্রথমবারের মতো এমন বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন আয়োজন করল। জবি প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে ৫টি খাসি ক্রয় করা হয়েছে।  

শুক্রবার (১৪ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিভিন্ন কারণে ঈদে অনেক শিক্ষার্থী বাড়ি যেতে পারে না। অনেকে হলে থাকে। এর মধ্যে ভিন্ন ধর্মের শিক্ষার্থীরাও রয়েছে। কেউ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য উপাচার্য সবার জন্য দুপুরে খাবারের সিদ্ধান্ত নিয়েছেন। এজন্য পাঁচটি খাসির ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, এ আয়োজনে থাকবে পোলাও, ডিমের কোরমাসহ আরো নানা খাবার। ক্যাম্পাসে বা ঢাকায় অবস্থানরত কর্মকর্তা- কর্মচারীদেরও এ আপ্যায়ন করা হবে। এর মাধ্যমে জবিতে প্রথমবারের মতো নতুন এক দৃষ্টান্ত স্থাপন হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, শুনেছি ঈদে কিছু শিক্ষার্থী ঢাকায় অবস্থান করছে। তারা যেন মন খারাপ না করে ও আনন্দ থেকে বঞ্চিত না হয় তাই ঈদের দিন তাদের জন্য একটি ভালো মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হচ্ছে। কাজটি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য শিক্ষার্থীদের তালিকাও করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: জবি
লিংক সফলভাবে কপি হয়েছে!