[ শিক্ষা ]
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে আসতে পারে নতুন সিদ্ধান্ত
ফাইল ছবি
শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি এবার সংক্ষিপ্ত হতে পারে। ২০ দিনের ছুটি কমিয়ে আনার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই।
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্রের তথ্যমতে, এবার ঈদের ছুটি ঠিক থাকলেও কমানো হতে পারে গরমের ছুটি। সেক্ষেত্রে চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলতে পারে শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া ঈদের পর শনিবারের সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে।
.png)
জানা যায়, এবার অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান ২ জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ২৪ জুন থেকে পাঠদানে ফিরবে। এ অবস্থায় ওইদিন অথবা একদিন আগে বা পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা আসতে পারে।
কারণ হিসেবে বলা হচ্ছে, এবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস কম হয়েছে। আবার শনিবার থেকে সাপ্তাহিক ছুটি চালু হলে সিলেবাস শেষ করা নিয়ে সমস্যা হতে পারে। তাই ঈদ ও গরম মিলিয়ে দেওয়া ছুটি সংক্ষিপ্ত হতে পারে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ছুটি
লিংক সফলভাবে কপি হয়েছে!