[ শিক্ষা ]
জরুরি বৈঠকে ঢাবির প্রভোস্ট কমিটি
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জরুরি বৈঠকে বসেছে প্রভোস্ট কমিটি।
সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে পরিপ্রেক্ষিতে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে উপস্থিত জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আবদুর রহিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
এর আগে, সোমবার (১৫ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে ঢাকা মেডিকেলের সামনেও কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এদিন বিকেল ৫টার দিকে শুরু হওয়া সংঘর্ষে শিক্ষার্থীদের বিপরীতে ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে রাজু ভাস্কর্য ও টিএসসি দখলে নিয়েছে ছাত্রলীগ। বিকেল সোয়া ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটলে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগ।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!