বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন কম্পিউটার সায়েন্স বিভাগের ১৪তম আবর্তনের মো. অপূর্ব কর্মকার ও খন্দকার জালাল এবং সমাজকর্ম বিভাগের ১২তম আবর্তনের মো. ছাব্বির।
.png)
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি ‘কমপ্লিট শাটডাউন’ থাকায় ক্যাম্পাসের সামনে আগে থেকেই পুলিশের কড়া অবস্থান ছিল। সকাল থেকেই শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে পুলিশও তাদের সরিয়ে দিচ্ছিল। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তিন শিক্ষার্থীকে সন্দেহভাজন হিসেবে তুলে নিয়ে যায় পুলিশ।
আটকের বিষয়টি স্বীকার করে কোতয়ালি থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাতবর জানান, ক্যাম্পাস বন্ধ থাকার পরও তারা ক্যাম্পাসের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এছাড়া তাদের মোবাইলে আন্দোলনের ছবি পাওয়া গেছে। যাচাই-বাচাই করে তারপর ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমার সঙ্গে থানায় কথা হয়েছে। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিবে পুলিশ। সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়েছে।’