ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশে ভর্তি শুরুর নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ২৪ জুলাই ২০২৪
একাদশে ভর্তি শুরুর নতুন তারিখ ঘোষণা
প্রতীকী ছবি

কোটা সংস্কার পরিস্থিতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়। আগামী ২৮ জুলাই আবার শুরু হবে একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম। এই প্রক্রিয়া চলবে ১ আগস্ট পর্যন্ত।

বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি কার্যক্রমের সময়সীমা ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনঃনির্ধারণ করা হলো। একইসঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৬ আগস্ট।

Advertisement

ভর্তি নীতিমালা অনুযায়ী, ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় বন্ধ রয়েছে একাদশে ভর্তি কার্যক্রম।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: একাদশ
লিংক সফলভাবে কপি হয়েছে!