[ শিক্ষা ]
একাদশে ক্লাস শুরুর নতুন তারিখ নির্ধারণ
প্রতীকী ছবি
কোটা সংস্কার আন্দোলনের স্থগিত করা হয় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম। তবে আবারো শুরু হচ্ছে কলেজে ভর্তির কার্যক্রম। আগামী ২৮ জুলাই থেকে শুরু হয়ে ভর্তি প্রক্রিয়া চলবে ১ আগস্ট পর্যন্ত। একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৬ আগস্ট।
গতকাল বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে। দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৬ আগস্ট।
.png)
ভর্তির নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
একাদশ
লিংক সফলভাবে কপি হয়েছে!