ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

একাদশে ক্লাস শুরু যেদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৭, ২৮ জুলাই ২০২৪
একাদশে ক্লাস শুরু যেদিন
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে চলতি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছিল। আজ (২৮ জুলাই) থেকে আবারো শুরু হয় ভর্তি কার্যক্রম। এ প্রক্রিয়া চলবে ১ আগস্ট পর্যন্ত।

এর আগে সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ শ্রেণির অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৬ আগস্ট শুরু হবে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। 

Advertisement

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডে পাস করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় ১ হাজার শিক্ষার্থী পাস করেন। তবে সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। সব শিক্ষার্থী ভর্তি হলেও ৮ লাখের বেশি আসন ফাঁকা থাকার কথা।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: একাদশ কোটা
লিংক সফলভাবে কপি হয়েছে!