[ শিক্ষা ]
চবিতে অস্ত্রসহ আটক যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রিভলবারসহ সাউদ সালমান নামের একজনকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। আটক হওয়া সাউদ চবির সমাজতত্ত্ব বিভাগের ২০১৩-১৪ শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি।
রোববার (১১ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে আটক করে শিক্ষার্থীরা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলের সামনে থেকে একটি রিভলবারসহ সাউদ সালমানকে আটক করে সাধারণ শিক্ষার্থীরা।
.png)
এদিকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে নীরব ভূমিকা পালন করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের পদত্যাগের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। পদত্যাগ না করায় এবার ক্যাম্পাসে উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!