রোববার (১৮ আগস্ট) রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বরাবর এ স্মারকলিপি দেন।
তিনদফা দাবিগুলোর হলো, রেজিস্টার দফতর থেকে কোনো ফাইল ভিসি, প্রো-ভিসি বরাবর পাঠানো যাবে না, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক ভিসি, প্রো-ভিসির সঙ্গে অনলাইন/অফলাইন মিটিং করা যাবে না, ২৪ ঘণ্টার মধ্যে সব ক্লাস পরীক্ষা চালু করতে হবে। এছাড়া আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে ক্লাসে ফিরতে চান তারা।
.png)
এ সময়ে শিক্ষার্থীরা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে প্রশাসন ও ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদদ দেওয়ার কারণে, উপাচার্য এএফএম আব্দুল মঈন এবং উপ-উপাচার্য ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। এ সময় শিক্ষার্থীরা রেজিস্ট্রারকে তিন দফা দাবি আদায়ের ২৪ ঘণ্টা সময় দেন।
শিক্ষার্থীদের ক্লাসে ফেরার বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ বলেন, আজ আমরা ডিপার্টমেন্টের চেয়ারম্যানদের নিয়ে মিটিং করেছি। তারা সবাই অফলাইনে ক্লাস করতে সম্মতি দিয়েছেন। এখন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে আসলে আমরা অফলাইনে ক্লাস নিব। এছাড়াও, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আসার জন্য পরিবহন ও নিরাপত্তা নিশ্চিত করতে রেজিস্ট্রার বরাবর চিঠি প্রদান করব।
প্রসঙ্গত, গত ১১ আগস্ট উপাচার্য তাঁর পদত্যাগপত্র রেজিস্ট্রার দপ্তরে পাঠান৷ কিন্তু ঐদিন বিকেলে পদত্যাগ করেননি বলে দাবি করেন তিনি।