ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সচিবালয়ে ঢুকে পড়লো এইচএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২৫, ২০ আগস্ট ২০২৪
সচিবালয়ে ঢুকে পড়লো এইচএসসি পরীক্ষার্থীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে মিছিল নিয়ে শত শত পরীক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েছেন।

মঙ্গলবার বেলা দুইটার দিকে তারা জিরো পয়েন্টের দিকের সচিবালয়ের গেট দিয়ে হুড়মুড় করে পুলিশি বাধা উপেক্ষা করে ঢুকে পড়েন। তারা সচিবালয়ে ঢুকে ৬ ও ১১ নম্বর ভবনের মাঝামাঝি জায়গায় মিছিল করতে থাকেন।

তারা মাইক বহনকারী রিকশা নিয়ে সচিবালয়ে প্রবেশ করেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে তাদের নিবৃত করতে দেখা গেছে।

Advertisement

আন্দোলনরতদের মধ্যে ঢাকা কলেজ, সরকারি বাংলা কলেজ, ঢাকা স্টেট কলেজ, নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে, মোহাম্মদপুর সরকারি কলেজ, বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি কবি নজরুল কলেজসহ এবং ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, আমরা চাই যে সাতটি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাগুলো এবং এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে এভাবে সাবজেক্ট মেটিংয়ের মাধ্যমে আমাদের ফল প্রকাশ করা হোক। আর নতুন করে কোন পরীক্ষা নেওয়া না হোক।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!