ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাবিপ্রবি প্রশাসনিক দায়িত্বে ডিন ড. বদিউজ্জামান ফারুক

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৩, ২ সেপ্টেম্বর ২০২৪
শাবিপ্রবি প্রশাসনিক দায়িত্বে ডিন ড. বদিউজ্জামান ফারুক
ছবি: ডেইলি বাংলাদেশ

নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শবিপ্রবি) জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের জন্য ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামন ফারুক মনোনীত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় ডিন কাউন্সিলের এক সভায় এমন সিদ্ধান্ত হয় বলে জানান সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন।  

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত চিঠির কাজের পরিধি অনুযায়ী আমার দায়িত্বের পরিসীমা বিদ্যমান। বর্তমান ডিনদের  জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাকে প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করার জন্য মনোনীত করা হয়। ক্লাস-পরীক্ষা চালু ও হল খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: শাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!