[ শিক্ষা ]
মাভাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজুলের পদত্যাগ
অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম পদত্যাগ করেছেন।
মঙ্গলবার দুপুরে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্রে স্বাক্ষর করে পদত্যাগ করেন তিনি।
শিক্ষার্থীরা গত ২ দিন ধরে তার পদত্যাগ দাবি করে আসছিলেন। গতকাল সোমবার কোষাধ্যক্ষের কার্যালয়ে তালাবদ্ধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যদিও কোষাধ্যক্ষ তার কার্যালয়ে ছিলেন না। আজ পুনরায় শিক্ষার্থীরা তার কার্যালয়ে যান।
.png)
প্রসঙ্গত, ২ আগস্ট তিনি কোষাধ্যক্ষ পদে যোগদান করেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মাভাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!