[ শিক্ষা ]
একাদশের রেজিস্ট্রেশন শুরু যেদিন, ব্যর্থ হলে দায়ী থাকবে না বোর্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ সংক্রান্ত চিঠি প্রকাশ করে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ না করতে পারলে শিক্ষা বোর্ড দায়ী থাকবে না বলে জানানো হয়।
.png)
চিঠিতে বলা হয়েছে https://xiclassadmission.gov.bd এর College Login প্যানেলে ৩০ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
একাদশ
লিংক সফলভাবে কপি হয়েছে!