ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শাহবাগে রাস্তায় বসেই ৩৫ প্রত্যাশীদের স্লোগান

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৪
শাহবাগে রাস্তায় বসেই ৩৫ প্রত্যাশীদের স্লোগান
ছবি: ডেইলি বাংলাদেশ

আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ (শর্ত সাপেক্ষে উন্মুক্ত) করার দাবিতে ‘মার্চ ফর ৩৫’ কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েছে। এসময় আন্দোলনকারীরা শাহবাগ থানার পার্শ্ব রাস্তায় বসে পড়েন এবং চাকরির বয়স ৩৫ করার দাবিতে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন।

শনিবার পৌনে দুইটার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ৩৫ কর্মসূচি শেষে বাংলামোটর অভিমুখে যাত্রা শুরু করলে, শাহবাগ থানা সংলগ্ন পার্শ্ব রাস্তায় বসে পড়েন চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ প্রত্যাশীরা।

এ রিপোর্ট লিখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) এর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় ৩৫ প্রত্যাশীরা, ‘আর নয় কালক্ষেপণ, এবার চাই প্রজ্ঞাপন’, ‘৩২-৩৩ বুঝি না, ৩৫ ছাড়া বুঝি না’, ‘২৪ এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!