[ শিক্ষা ]
কুবিতে ভর্তি ও ক্লাস শুরুর তারিখ চূড়ান্ত
ছবি: ডেইলি বাংলাদেশ
সমন্বিত গুচ্ছ পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ভর্তি শুরু আগামী ২০ অক্টোবর। ভর্তি কার্যক্রম চলমান থাকবে ২৪ অক্টোবর পর্যন্ত। এছাড়া ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর।
বুধবার (২ অক্টোবর) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া আগামী ৩ অক্টোবরে মধ্যে কোটার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে এবং এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। A, B এবং C ইউনিটের কোটার সাক্ষাৎকার আগামী ৬ এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের মূল সনদ জমা দিতে হবে। এবং আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।
.png)
প্রসঙ্গত, এবছরের ২৭ এপ্রিল 'এ' ইউনিট, ৩ মে 'বি' ইউনিট এবং ১০ মে 'সি' ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
লিংক সফলভাবে কপি হয়েছে!