এর মধ্যে, শিক্ষক দিবস উপলক্ষে সকাল ১০টায় রাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইবির সাবেক উপাচার্য ড. মো. রফিকুল ইসলাম।
সভাপতির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, শিক্ষকতার পেশাটা একটা জাতীয় জীবনে যেকোনো পেশার তুলনায় কিছুটা আলাদা। জাতি গঠন এবং ভবিষ্যৎ নাগরিকদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তারা হচ্ছে শিক্ষক সমাজ। আজকের এই নতুন বাংলাদেশকে সুন্দর করে সাজাতে শিক্ষক সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আমাদের খেয়াল করতে হবে, ছাত্র-শিক্ষক সম্পর্ক এবং জ্ঞান দান এবং জ্ঞান সৃষ্টির যে কার্যক্রমগুলো আছে, সেখানে শিক্ষকদের আরো বেশি সংযুক্ত হতে হবে। একইসঙ্গে আমরা এটাও মনে করি এই শিক্ষকতা পেশাকে তার মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে গেলে আমাদের অনেক কিছু করার আছে।
.png)
সভার শুরুতে অবসরপ্রাপ্ত কয়েকজন শিক্ষককে সম্মাননা এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দফতরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে শিক্ষক দিবস উপলক্ষে রুয়েটে এ দিন সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দীন আহমেদ।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন করেন- রুয়েটের সাবেক উপাচার্য ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল আলম বেগ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান।
এছাড়া, আরো বক্তব্য রাখেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্র-কল্যাণ দফতরের পরিচালক ও বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, সিভিল ইঞ্জিনিয়ারিং (সিই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল আহমেদ এবং ম্যাটেরিয়ালস্ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের ২০২২ সিরিজের শিক্ষার্থী তৌহিদ আহমেদ জিহাদ।
আলোচনা সভা শেষে তিনজন অবসরপ্রাপ্ত শিক্ষককে বিশেষ সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দফতর ও শাখা প্রধানবৃন্দসহ প্রাক্তন এবং বর্তমানে কর্মরত শিক্ষক, শিক্ষার্থী ও অংশীজনরা উপস্থিত ছিলেন।