মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটি ২০২৩-২০২৪ এর সদস্য-সচিব অধ্যাপক ড. এসএম. হেমায়েত জাহান স্বাক্ষরিত এক নোটিশে উক্ত তথ্য জানানো হয়।
নোটিশে বলা হয়, কৃষি ও কৃষি প্রাধান্য বিশ্ববিদ্যালয়সমূহে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ২৪ তারিখের সব ক্লাস কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।
.png)