ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অনশন ভাঙালেন ইলিয়াস কাঞ্চন, শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৯, ২৩ অক্টোবর ২০২৪
অনশন ভাঙালেন ইলিয়াস কাঞ্চন, শাহবাগ ছাড়লেন আন্দোলনকারীরা
ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রজ্ঞাপন জারির দাবিতে শাহবাগে ৩৫ প্রত্যাশীদের আমরণ অনশন ভাঙালেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। দেশের পরিস্থিতি ও নিজেদের শারীরিক অবস্থা বিবেচনায় ইলিয়াস কাঞ্চনের অনুরোধে শাহবাগ ছাড়েন আন্দোলনকারীরা।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের অবস্থানরত অনশনকারী ৩৫ প্রত্যাশীদের অনশন ভাঙান ইলিয়াস কাঞ্চন।

এ সময় তিনি বলেন, এ সরকার একটা ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে এসেছে, সেই অবস্থা বিবেচনা আমি আশা রাখব আন্দোলনকারীরা যেন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। একইসঙ্গে আমিও আমার জায়গাতে এ বিষয়ে কথা বলার চেষ্টা করব।

Advertisement

এদিকে ৩৫ প্রত্যাশী আন্দোলনের অন্যতম সংগঠক মো. হারুন বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের অনুরোধে আমরা শাহবাগ ত্যাগ করেছি। পরবর্তীতে আমরা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ৩৫ বাস্তবায়নে অতি দ্রুত প্রজ্ঞাপন জারির দাবিতে মহাসমাবেশের ডাক দেব। আমরা আশা করি এর আগে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দাবি বাস্তবায়নে অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করবেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। এ কমিটির প্রধান সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরী। তিনি জনপ্রশাসন সংস্কার কমিশনেরও প্রধান। 

গত ১৪ অক্টোবর সচিবালয়ে আবদুল মুয়ীদ চৌধুরী সাংবাদিকদের জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করেছেন। তবে চূড়ান্ত বিচারে চাকরিতে প্রবেশের বয়স কত হবে তা নির্ভর করবে সরকারের সিদ্ধান্তের ওপর।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!