[ শিক্ষা ]
বাকৃবিতে কৃষি গুচ্ছে উপস্থিতি ৭৮ শতাংশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবিতে উপস্থিতির হার ৭৮ দশমিক ১৬ শতাংশ। বাকৃবি কেন্দ্রে মোট ১২ হাজার ৬৩৪ জন ভর্তিচ্ছুর পরীক্ষা দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ৯ হাজার ৮৭৫ জন পরীক্ষার্থী। পরীক্ষাকেন্দ্রে মোট ২ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
শুক্রবার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম।
.png)
এবার ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২১টি অঞ্চলে ২৪৩টি কক্ষে মোট ১২ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন ফাঁস বা অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!